নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হারলো বাংলাদেশ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২ মে ২০২৬, দুপুর ৩:৪ সময়
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হারলো বাংলাদেশটি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দারুণ এক জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। শেষ ম্যাচেও হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমেছে, তবে ফলাফল এসেছে।ডিএল মেথডে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে কিউইরা। ফলে ১-১ এ সিরিজ ভাগাভাগি করেছে দুই দল।মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ১৪ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহিদ হৃদয়। জবাবে ১১ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।