সলঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট ও ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
মোঃ জাকির হোসাইন, সম্পাদক||
প্রকাশিত: ১৫ মে ২০২৬, সকাল ৪:৪৬ সময়
সলঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট ও ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিতসিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলংগা থানা শাখার উদ্যোগে ইউনিট ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) সলঙ্গা ফাজিল মাদ্রাসা অডিটোরিয়াম রুমে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সলংগা থানা শাখার সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন থানা শাখার সেক্রেটারি মো. আল-আমিন মন্ডল।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বগুড়া অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. আব্দুল মতিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মকবুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সলংগা থানা শাখার আমীর মো. রাশেদুল ইসলাম শহীদ।সম্মেলনে বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।সম্মেলনে বক্তারা, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ন্যায়ভিত্তিক ও আদর্শিক শ্রমনীতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।“দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শভিত্তিক শ্রমনীতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।