সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি আটক
মোঃ জাকির হোসাইন, সম্পাদক||
প্রকাশিত: ১৯ মে ২০২৬, সকাল ৬:২২ সময়
সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি আটকসিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনে বাস ও সিএনজি স্ট্যান্ডসংলগ্ন স্থানে এ অভিযান চালানো হয়।আটক নারী হলেন রাজশাহী জেলার বাসিন্দা মোছা. রেহেনা (৩৫)। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।র্যাব-১২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় রেহেনার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রেহেনা জানান, তিনি রাজশাহী সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।র্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত