সোনার দাম আবার কমলো, রুপাতেও স্বস্তি; নতুন দর কার্যকরদেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় বাজার পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন দরে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। ২১ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হচ্ছে।এর আগে ১৫ মে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে দাম কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা।রুপার বাজারেও এসেছে পরিবর্তন। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এখন ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে। রুপার দাম সমন্বয় হয়েছে ৩৯ বার, যার মধ্যে ২১ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে।এদিকে আলাদা এক বক্তব্যে ভারতের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী বলেন, দুর্নীতিবাজদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।