হামের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগঅবিলম্বে জরুরি টিকাদান ও বিশেষ স্বাস্থ্য কর্মসূচির আহ্বান মিয়া গোলাম পরওয়ারেরজামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দেশে হামের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রতি অবিলম্বে কার্যকর ও জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “দেশে হঠাৎ করেই হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রাণ হারাচ্ছে।”তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিশ্চিত ও সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ৪৫০ ছাড়িয়ে গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি গুরুতর সংকেত।মিয়া গোলাম পরওয়ার বলেন, সময়মতো যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ঘাটতি, টিকাদান কার্যক্রমে শিথিলতা এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার অপ্রতুলতার কারণে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে।এ সংকট মোকাবিলায় তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি কয়েকটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এর মধ্যে রয়েছে—১. দেশব্যাপী বিশেষ ক্র্যাশ কর্মসূচির মাধ্যমে শতভাগ হামের টিকাদান নিশ্চিত করা।২. আক্রান্ত এলাকায় বিশেষ মেডিকেল টিম গঠন করে জরুরি ওষুধ ও পুষ্টি সহায়তা পৌঁছে দেওয়া।৩. সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীদের জন্য পৃথক ওয়ার্ড ও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা।৪. রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো।তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় আক্রান্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করার আহ্বান জানান।সবশেষে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করেন।