ঈদকে ঘিরে চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা জোরদার, মাঠে র্যাব-১২আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।শনিবার বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা পশুর হাট পরিদর্শন করেন র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। এ সময় তিনি হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।র্যাব সূত্র জানায়, ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জসহ র্যাব-১২-এর আওতাধীন বিভিন্ন জেলায় কোরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাটকেন্দ্রিক অপরাধ দমন, জাল টাকার লেনদেন প্রতিরোধ এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে র্যাব সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।এছাড়া পশুর হাটে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে হাটের চারপাশ পর্যবেক্ষণ করা হচ্ছে। জাল টাকার লেনদেন ঠেকাতে সাদা পোশাকে র্যাব সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।র্যাব আরও জানায়, এক হাটের পশু অন্য হাটে জোরপূর্বক নিয়ে যাওয়া বা হাটকেন্দ্রিক চাঁদাবাজি প্রতিরোধেও তাদের নজরদারি অব্যাহত রয়েছে।র্যাব-১২ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে ঘিরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে তাদের এ বিশেষ অভিযান ও টহল কার্যক্রম চলমান থাকবে।মো. জাকির হোসাইন সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি। তারিখ ২৩.০৫.২৬ ছবি সহ আছে। মোবাইল ০১৭১২৫৯৮৩৫৮