আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে রাজধানীতে জামায়াতের যুব র্যালি
মো. জাকির হোসাইন, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, সকাল ৭:৫৮ সময়
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে যুব র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে ঢাকা মহানগরী দক্ষিণের যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এ র্যালি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্ট চত্বর প্রদক্ষিণ শেষে মৎস্য ভবনে গিয়ে শেষ হয়।র্যালিতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন এবং শাহীন আহমেদ খান।এ ছাড়া ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন সাংগঠনিক থানা ও ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।আয়োজকরা জানান, মাদকের ভয়াবহ বিস্তার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।