আজ টিভিতে পাক্কিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, ভারত-জিম্বাবুয়ে টি-টোয়েন্টিসহ থাকছে আরও অনেক খেলা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, রাত ২:৫৪ সময়
ক্রীড়াপ্রেমীদের জন্য আজ (২৫ জুলাই) টেলিভিশনের পর্দায় থাকছে ব্যস্ত সূচি। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ এবং কমনওয়েলথ গেমস—সব মিলিয়ে দিনজুড়ে রয়েছে একাধিক আকর্ষণীয় আয়োজন।ক্রিকেটে সবচেয়ে আলোচিত ম্যাচ হলো ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও ফ্যানকোড।অন্যদিকে, জিম্বাবুয়ে ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়। ম্যাচটি দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস ও ফ্যানকোডে।শ্রীলঙ্কার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসর লঙ্কা প্রিমিয়ার লিগে আজ দুটি ম্যাচ রয়েছে। গল গ্যাল্যান্টস ও ক্যান্ডি রয়্যালস মুখোমুখি হবে বেলা ৩টা ৩০ মিনিটে। আর ডাম্বুলা সিক্সার্স ও কলম্বো ক্যাপসের লড়াই শুরু হবে রাত ৮টায়। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ৩ ও ফ্যানকোড।এদিকে ইংল্যান্ডের জনপ্রিয় টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে নারী ও পুরুষ—উভয় বিভাগেই রয়েছে তিনটি ম্যাচ। নারী বিভাগে সানরাইজার্স লিডস ও সাউদার্ন ব্রেভের ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। পুরুষ বিভাগে একই দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এরপর রাত ১১টায় মুখোমুখি হবে ওয়েলশ ফায়ার ও এমআই লন্ডন। ম্যাচগুলো সম্প্রচার করবে স্টার স্পোর্টস।এ ছাড়া কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনের বিভিন্ন ইভেন্ট সরাসরি দেখা যাবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে সনি স্পোর্টস ২-এ।