৩৯ বছর পর টেস্টে জয়ের চেয়ে হারের সংখ্যা বেশি পাকিস্তানের
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ২:৫৩ সময়
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হেরে ৩৯ বছর পর টেস্ট ক্রিকেটে বিব্রতকর এক রেকর্ডে ফিরেছে পাকিস্তান। লর্ডসে ৩৮৯ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান অলআউট হয়েছে মাত্র ১৯৪ রানে। ফলে ১৯৪ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজও খুইয়েছে সফরকারীরা।পাকিস্তানের হয়ে লড়াই করেছেন সৌদ শাকিল। তিনি ৯৭ রানের ইনিংস খেললেও দলের পরাজয় এড়াতে পারেননি।লর্ডস টেস্টের এই পরাজয়ের ফলে ৪৭৩ টেস্টে পাকিস্তানের জয়সংখ্যা দাঁড়িয়েছে ১৫৩-তে। বিপরীতে হারের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৪। বাকি ১৬৬ ম্যাচে এসেছে ড্র। অর্থাৎ টেস্ট ইতিহাসে এবারই ১৯৮৭ সালের পর প্রথমবার পাকিস্তানের জয়ের চেয়ে হারের সংখ্যা বেশি হলো।এর আগে সর্বশেষ ১৯৮৭ সালের আগস্টে এমন পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তান। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ড্র হওয়ার পর পাকিস্তানের জয় ছিল ৩৯টি, আর হার ৪০টি। এরপর দীর্ঘ সময় ধরে টেস্টে জয়ের সংখ্যায় এগিয়ে ছিল দলটি। তবে সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক হতাশাজনক পারফরম্যান্সে জয়-হারের ব্যবধান ক্রমেই কমতে থাকে। লর্ডসে ইংল্যান্ডের কাছে বড় পরাজয়ের পর সেই ব্যবধান উল্টো হয়ে গেল।ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম দুই টেস্টেই হেরে সিরিজ ইতোমধ্যে হাতছাড়া করেছে পাকিস্তান। সিরিজের শেষ টেস্ট শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে।শেষ টেস্টে পাকিস্তান জয় পেলে তাদের জয় ও হারের সংখ্যা আবার সমতায় ফিরবে। তবে সিরিজ পরাজয়ের ক্ষত মুছে ফেলার সুযোগ থাকবে না।