মৃত্যুর মুখে জীবন বাঁচানোর লড়াইয়ে নেপালের প্রথম নারী হেলিকপ্টার ক্যাপ্টেন প্রিয়া
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১৩ সময়
নেপালে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষ উদ্ধারে জীবন বাজি রেখে কাজ করছেন দেশটির প্রথম নারী হেলিকপ্টার ক্যাপ্টেন প্রিয়া অধিকারী। শতাধিক উদ্ধার অভিযানে অংশ নিয়ে তিনি নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের নিরাপদে সরিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।এক সাক্ষাৎকারে প্রিয়া অধিকারী জানান, দুর্গত উপত্যকাগুলোতে একসঙ্গে বহু হেলিকপ্টার ও উড়োজাহাজ চলাচল করায় আকাশপথ অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছিল। এর মধ্যেই কাদায় ঢাকা ও ক্ষতিগ্রস্ত অনিরাপদ এলাকায় হেলিকপ্টার অবতরণ করা ছিল বড় ধরনের কারিগরি চ্যালেঞ্জ।উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে দুর্গত মানুষের সঙ্গে তার গভীর মানসিক সম্পর্ক তৈরি হয়েছে বলেও জানান প্রিয়া। এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত দুই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।তবে ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় আরও জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে মৃতদেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় বডি ব্যাগসহ বিভিন্ন সরঞ্জামের ঘাটতি দ্রুত পূরণ করা জরুরি।সূত্র: সিএনএন ও দ্য ওয়াল