১৬ বছরের সংগীতযাত্রা শেষে নতুন অ্যালবাম নিয়ে ফিরছে ‘স্পিরিচুয়াল’
প্রথম দর্পণ, বিনোদন ডেক্স||
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩৬ সময়
দীর্ঘ ১৬ বছরের সংগীতযাত্রা উদযাপনে নতুন অ্যালবাম ‘পেছনের গল্প’ নিয়ে শ্রোতাদের সামনে ফিরছে জনপ্রিয় ব্যান্ড স্পিরিচুয়াল। আটটি গান নিয়ে সাজানো অ্যালবামটি একসঙ্গে প্রকাশ না করে ধাপে ধাপে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে ব্যান্ডটি।অ্যালবামের প্রথম গান ‘দুঃস্বপ্ন’ আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিউজিক ভিডিওসহ প্রকাশিত হবে। ব্যান্ডটির সদস্যরা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই পর্যায়ক্রমে অ্যালবামের বাকি গানগুলো প্রকাশ করা হবে।স্পিরিচুয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি গান আলাদাভাবে প্রকাশের মূল উদ্দেশ্য হলো শ্রোতাদের প্রতিটি পরিবেশনার ভাবনা ও সৃষ্টির সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়া।অ্যালবামের গানগুলো ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক, আইটিউনস ও অ্যামাজন মিউজিকসহ বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে।দীর্ঘ প্রতীক্ষার পর ‘পেছনের গল্প’ প্রকাশকে নিজেদের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছে স্পিরিচুয়াল।