হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ১,১৫৪
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৮ সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৫৪ জন। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ৪০ জন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৭ জনে।একই সময়ে দেশে হাম-সংক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৫৬৭ জন।স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী ও মৃত্যুর এই তথ্য পাওয়া গেছে।