দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময়ে নতুন করে ৫১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ৪ দিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৯৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১৪ জনের।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ২১ জন, চট্টগ্রামে ১০৯ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ৫৭ জন এবং রংপুর বিভাগে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।এদিকে, একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭২৬ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৪৪ জন। মৃত্যু হয়েছে ১১১ জনের। এর মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে।আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৬২ দশমিক ১ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৯ শতাংশ।