ঢাকা-৮ আসনে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৪ সময়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরা এলাকার ভোটার ছিলেন। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী ভোটার এলাকা স্থানান্তরের জন্য আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে আবেদনটি যাচাই-বাছাই ও প্রয়োজনীয় দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে অনুমোদন দেয় নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে ঢাকা-৮ সংসদীয় আসনে তার ভোটার এলাকা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।