ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। ছবির ক্যাপশনে ‘তিন নম্বর জন’ উল্লেখ করলেও শিশুটির পরিচয় সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি এই অভিনেত্রী।সোমবার সকালে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করেন পরীমনি। ছবিতে গাড়ির ভেতর সানগ্লাস পরা পরিপাটি সাজে দেখা যায় তাকে। তার কোলে ঘুমিয়ে ছিল একটি সদ্যোজাত শিশু।ছবিটির সঙ্গে পরীমনি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’ এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি আবারও মা হয়েছেন তিনি? নাকি নতুন কোনো শিশুকে পরিবারে যুক্ত করেছেন?পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন জানতে চান, ‘আর কয়টা নিবেন?’ জবাবে রসিকতা করে পরীমনি লেখেন, ‘৯৭ ইনশাল্লাহ।’শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা শোবিজ অঙ্গনে বেশ পরিচিত। এর আগে একাধিকবার তিনি অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। এমনকি ১০০ সন্তানের জননী হতে চান বলেও জানিয়েছিলেন তিনি। এ কারণে নতুন শিশুর ছবি প্রকাশের পর অনেকেই ধারণা করছেন, হয়তো আরও একটি শিশুকে নিজের পরিবারে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী।চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর তাদের সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই বড় করছেন পরীমনি। পরে সাফিরা সুলতানা প্রিয়ম নামের একটি কন্যাশিশুকে দত্তক নেন তিনি। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার পারিবারিক জীবন।তবে নতুন ছবিতে ‘তিন নম্বর জন’ বলতে কাকে বোঝানো হয়েছে কিংবা কোলে থাকা শিশুটির পরিচয় কী—সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেননি পরীমনি। ফলে তার রহস্যময় ছবি ও সংক্ষিপ্ত ক্যাপশন ঘিরে শোবিজ অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।বিনোদন প্রতিবেদকঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। ছবির ক্যাপশনে ‘তিন নম্বর জন’ উল্লেখ করলেও শিশুটির পরিচয় সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি এই অভিনেত্রী।সোমবার সকালে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করেন পরীমনি। ছবিতে গাড়ির ভেতর সানগ্লাস পরা পরিপাটি সাজে দেখা যায় তাকে। তার কোলে ঘুমিয়ে ছিল একটি সদ্যোজাত শিশু।ছবিটির সঙ্গে পরীমনি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’ এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি আবারও মা হয়েছেন তিনি? নাকি নতুন কোনো শিশুকে পরিবারে যুক্ত করেছেন?পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন জানতে চান, ‘আর কয়টা নিবেন?’ জবাবে রসিকতা করে পরীমনি লেখেন, ‘৯৭ ইনশাল্লাহ।’শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা শোবিজ অঙ্গনে বেশ পরিচিত। এর আগে একাধিকবার তিনি অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। এমনকি ১০০ সন্তানের জননী হতে চান বলেও জানিয়েছিলেন তিনি। এ কারণে নতুন শিশুর ছবি প্রকাশের পর অনেকেই ধারণা করছেন, হয়তো আরও একটি শিশুকে নিজের পরিবারে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী।চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর তাদের সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই বড় করছেন পরীমনি। পরে সাফিরা সুলতানা প্রিয়ম নামের একটি কন্যাশিশুকে দত্তক নেন তিনি। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার পারিবারিক জীবন।তবে নতুন ছবিতে ‘তিন নম্বর জন’ বলতে কাকে বোঝানো হয়েছে কিংবা কোলে থাকা শিশুটির পরিচয় কী—সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেননি পরীমনি। ফলে তার রহস্যময় ছবি ও সংক্ষিপ্ত ক্যাপশন ঘিরে শোবিজ অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।