হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল এক হাজার
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২ সময়
দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯ শিশু এবং ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৮৮ জন।সরকারি হিসাবে, গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ শিশু। বাকি ৯০১ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জন রোগী পাওয়া গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯০৪ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৮৪ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪১ হাজার ৮১৯ শিশু।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন ঢাকার বাসিন্দা।এদিকে একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪২৭ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।