বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১ সময়
ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে বাগেরহাটে মশক নিধন কর্মসূচি শুরু করেছে বাগেরহাট পৌরসভা। প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা ও দায়রা জজ আদালতের আশপাশে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।মঙ্গলবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। জেলার ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিয়ন্ত্রণে পৌরসভা এ উদ্যোগ নিয়েছে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেসবাহ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, স্যানিটারি ইন্সপেক্টর মো. বাদল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন এবং যুবদল নেতা সরদার জসীমসহ অন্যরা।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বাগেরহাটকে ডেঙ্গুমুক্ত রাখতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।