চাঁদপুরে অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৬ সময়
চাঁদপুর, ৮ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : জেলার হাজীগঞ্জ উপজেলায় আজ উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে পণ্য বিক্রি এবং অনুমোদনহীন নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ বাজারের ট্রাক রোড এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযানকালে মা মনিহারি স্টোরকে পাঁচহাজার টাকা, আলবি প্যাকেজিং হাউজকে পাঁচহাজার টাকা, আরা বিস্কুট হাউজকে পাঁচহাজার টাকা এবং সোহেল সাজ স্টোরকে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়। পরে মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়। এ সময় হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।