স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন শেষ ১৬ সেপ্টেম্বর
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৫১ সময়
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভেটেরিনারি সার্ভিসেস ডিপার্টমেন্টের এগ্রোভেট ডিভিশনে নিয়োগ দেওয়া হবে। গত ৬ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।পদের বিবরণপ্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসিপদের নাম: এক্সিকিউটিভবিভাগ: ভেটেরিনারি সার্ভিসেস ডিপার্টমেন্ট, এগ্রোভেট ডিভিশনপদসংখ্যা: নির্ধারিত নয়চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসেকর্মস্থল: যেকোনো জায়গায়প্রার্থীর ধরন: নারী ও পুরুষবয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছরবেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ীযোগ্যতা ও অভিজ্ঞতাআবেদনকারীর ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।আবেদন প্রক্রিয়াযোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক প্রতিষ্ঠানের নির্ধারিত অনলাইন মাধ্যমে পাওয়া যাবে।আবেদন শুরু: ৬ সেপ্টেম্বর ২০২৬আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬