স্বাস্থ্যমন্ত্রী: আমি থাকব, নয়তো হাসপাতালে অনিয়ম থাকবে না
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৫৫ সময়
স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, দায়িত্বে থাকা অবস্থায় হাসপাতালগুলোতে অনিয়ম কোনোভাবেই চলতে দেওয়া হবে না।স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে।”স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ও অনিয়ম বন্ধে সরকারের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে হাসপাতাল ব্যবস্থাপনায় অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তিনি দায়িত্ব পালনকালে স্বাস্থ্য খাতকে অনিয়মমুক্ত রাখতে দৃঢ় অবস্থানে থাকার কথাই জানিয়েছেন।