প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণেরা পরিবর্তন এনেছিল। এবার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তাদের এগিয়ে আসতে হবে। তরুণেরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব।শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না হলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সরকার তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে।তারেক রহমান বলেন, ‘প্রতি সপ্তাহে এক ঘণ্টা নিজের আশপাশ পরিষ্কার করি। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা না ফেলি।’ দেশকে সবাই মিলে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেকে সুস্থ রাখার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকেও সুস্থ রাখতে হবে।