খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৩২ সময়
খুলনা মহানগরের দৌলতপুরে জলিল মুন্সি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।মোটরসাইকেলে এসে গুলিপ্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন জলিল। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে।গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন জলিল। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পালিয়ে যায় তিন দুর্বৃত্তদৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি।