মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বসতঘর থেকে রিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সুমন সরকার পলাতক রয়েছেন।নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে রিনাকে বালিশচাপা দিয়ে হত্যা করে পালিয়ে গেছেন তার স্বামী।নিহত রিনা আক্তার চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামের সুমন সরকারের স্ত্রী। তিনি উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যেরগাঁও গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে।দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহস্থানীয় সূত্রে জানা যায়, পেশায় পেইন্টার সুমন সরকারের সঙ্গে প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে রিনার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।গত তিন-চার বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। কখনো কখনো তা মারামারিতেও গড়াত।সুমনের মা রুফিয়া বেগম বলেন, শুক্রবার বিকেল চারটার দিকে সুমনের সঙ্গে রিনার কথাকাটাকাটি ও মারামারি হয়। বিষয়টি জানার পর তারা দুজনকে মিটমাট করে দেন। রাতে তাদের মধ্যে কী হয়েছে, তা তিনি জানেন না।তিনি বলেন, সকালে সুমনের মেয়ে সিনহা কান্নাকাটি করতে থাকলে তিনি ঘরে গিয়ে রিনার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। কীভাবে রিনার মৃত্যু হয়েছে, তা তিনি বলতে পারবেন না।স্বজনদের অভিযোগনিহতের মা সাকিনা বেগম অভিযোগ করেন, সুমন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই রিনাকে মারধর করতেন। বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্যও মেয়েকে চাপ দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি।সাকিনা বেগমের দাবি, এসব বিষয় নিয়ে বিরোধের জেরে রিনাকে বালিশচাপা দিয়ে হত্যা করে সুমন পালিয়ে গেছেন। তিনি মেয়ের হত্যার বিচার দাবি করেন।ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিতগজারিয়া থানার ওসি নকীব আকরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।