জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে থাকা বিতর্কিত এই সাংবাদিককে গ্রেপ্তার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে আল্টিমেটাম দিয়েছে গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্য।রোববার রাত ৮টা ৫০ মিনিটে তাকে ডিবি হেফাজতে নেওয়ার পর এমনটি জানিয়েছেন জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী। এর আগে তাকে ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে হেফাজতে নেয়া হয়।জুলাই ঐক্য জানায়, শেখ হাসিনার একনিষ্ঠ সহচর, সাংবাদিকতারে নামে তথ্যসন্ত্রাস করা আনিস আলমগীরকে আটক করেছে ডিবি। কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। প্রকাশ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে অকথ্য ভাষায় গালি দেওয়া, জুলাইয়ের স্পিরিটকে নিয়ে কটূক্তি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তুলেছিল আনিস আলমগির গং। দু:খজনকভাবে আমরা জানতে পেরেছি, সরকারের উচ্চপর্যায় থেকে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। শুধু বাংলাদেশ সরকার থেকে নয়, ভারতীয় লবিস্টরা তাকে ছাড়ানোর জন্য চাপ তৈরি করেছে।জুলাই ঐক্য জানায়, শেখ হাসিনার একনিষ্ঠ সহচর, সাংবাদিকতারে নামে তথ্যসন্ত্রাস করা আনিস আলমগীরকে আটক করেছে ডিবি। কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। প্রকাশ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে অকথ্য ভাষায় গালি দেওয়া, জুলাইয়ের স্পিরিটকে নিয়ে কটূক্তি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তুলেছিল আনিস আলমগির গং। দু:খজনকভাবে আমরা জানতে পেরেছি, সরকারের উচ্চপর্যায় থেকে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। শুধু বাংলাদেশ সরকার থেকে নয়, ভারতীয় লবিস্টরা তাকে ছাড়ানোর জন্য চাপ তৈরি করেছে।সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে তিনি বলেছিলেন, আমি বেঁচে থাকি কি-না জানি না। আপনি লিখে রাখেন, এই গণভবন আরেকদিন প্রধানমন্ত্রীর বাসভবন হবে। এখানে যে স্মৃতি জাদুঘর বানাচ্ছে না! আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কেউ যদি আবার ক্ষমতায় আসে- প্রথম যেটা ভাঙবে, সেটা হচ্ছে এই স্মৃতি জাদুঘর। কারণ, আপনি জাদুঘর জাদুঘরের জায়গায় করবেন।উল্লেখ, আনিস আলমগীর বিগত ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি আওয়ামীপন্থি সাংবাদিক হিসেবে পরিচিতি। শেখ হাসিনার আমলে আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনা ও সমালোচনার জন্ম দেন।