এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু দেশে
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১১ সময়
দেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন অধ্যায়ের সূচনা করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্রোগ্রাম্যাটিক অ্যাড-বাইং প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইক’। একই সঙ্গে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে একসূত্রে যুক্ত করতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম ‘আম্ব্রেলাএক্স’-এর সমন্বিত ইকোসিস্টেমও উপস্থাপন করা হয়েছে।গত ১০ সেপ্টেম্বর রাতে ঢাকার বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অ্যাডজোইকের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জয়ন্ত চ্যাটার্জী বলেন, প্রচলিত পদ্ধতিতে অনুমানন