দৌলতপুরে পারিবারিক কলহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:১ সময়
কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই ইমদাদুল (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শেহালা গ্রামের বাদাল পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বজলু ও তার ছোট ভাই ইমদাদুলের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রোববার সন্ধ্যায় তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে বজলু ও তার ভাতিজা ধারালো হাঁসুয়া দিয়ে ইমদাদুলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।ইমদাদুলকে রক্ষা করতে গিয়ে আরও দুজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনদৌলতপুর থানার ওসি খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে শেহালা গ্রামে পারিবারিক কলহের জেরে এমদাদুল বাদাল নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।