ব্র্যাক ব্যাংকে সিনিয়র ম্যানেজার নিয়োগ, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩২ সময়
ব্র্যাক ব্যাংক পিএলসি সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অডিট (আইসিসি) বিভাগে এ পদে নিয়োগ দেওয়া হবে। গত ১৩ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।এক নজরে নিয়োগপ্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসিপদের নাম: সিনিয়র ম্যানেজারবিভাগ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অডিট, আইসিসিপদসংখ্যা: নির্ধারিত নয়চাকরির ধরন: বেসরকারি চাকরি, ফুলটাইমকর্মস্থল: ঢাকাকর্মক্ষেত্র: অফিসেপ্রার্থীর ধরন: নারী ও পুরুষবয়সসীমা: উল্লেখ নেইবেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ীযোগ্যতা ও অভিজ্ঞতাপ্রার্থীকে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আইটি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রযুক্তিগত অডিট বা নিরীক্ষা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।এ পদে আবেদন করতে প্রার্থীর কমপক্ষে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীরা ব্র্যাক ব্যাংকের নির্ধারিত অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।আবেদন শুরুর তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬তথ্যসূত্র: ঢাকা পোস্টের চাকরির বিজ্ঞপ্তি; ব্র্যাক ব্যাংক পিএলসির অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি।