হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩২
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়
দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩২ শিশু।সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে দেশে চলমান হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।