মক্কায় ভারী বৃষ্টি-বজ্রঝড়, কাবা ঘিরে ভিজেই নামাজে মুসল্লিরা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের মধ্যে মসজিদুল হারামে কাবা শরিফকে ঘিরে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। প্রবল বর্ষণের মধ্যেও তাদের নামাজ আদায়ের দৃশ্য উঠে এসেছে আল-জাজিরার ভিডিও প্রতিবেদনে।১৪ সেপ্টেম্বর প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, বৃষ্টির সময় মসজিদুল হারামের আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় প্রবল বর্ষণ। বৃষ্টিতে ভিজলেও মুসল্লিরা নামাজ আদায় অব্যাহত রাখেন।আবহাওয়ার পরিস্থিতির অবনতির কারণে সৌদি কর্তৃপক্ষ বন্যার সতর্কতা জারি করেছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের উপত্যকা এবং নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে মক্কাসহ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। পূর্বাভাসে শিলাবৃষ্টি, প্রবল বাতাস এবং আকস্মিক বন্যার আশঙ্কার কথাও বলা হয়।আল-জাজিরার ভিডিওতে ভারী বৃষ্টির মধ্যে মসজিদুল হারামের পরিবেশ এবং কাবা শরিফকে ঘিরে মুসল্লিদের নামাজ আদায়ের দৃশ্য বিশেষভাবে ফুটে উঠেছে।তথ্যসূত্র: আল-জাজিরা; সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র।