বৃত্তি-উপবৃত্তিতে বেশি প্রয়োজনীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩৪ সময়
প্রাথমিক শিক্ষার বৃত্তি ও উপবৃত্তি প্রদানে ঢালাও সমতার পরিবর্তে শিক্ষার্থীর প্রকৃত আর্থিক প্রয়োজন ও ঝুঁকিপূর্ণ অবস্থাকে বিবেচনায় নিয়ে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।তিনি বলেন, সব শিক্ষার্থীকে সমান সহায়তা দিলেই শিক্ষায় প্রকৃত সমতা নিশ্চিত হয় না। বরং যার প্রয়োজন বেশি, তাকে বেশি গুরুত্ব দেওয়াই ন্যায্যতা। সরকারি সহায়তার প্রতিটি টাকা এমন শিক্ষার্থীর কাছে পৌঁছানো উচিত, যার শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ওই সহায়তাই প্রধান অবলম্বন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘প্রমাণ থেকে কার্যকর পদক্ষেপ: বিদ্যালয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা (এসএলআইপি)-এর কার্যকারিতা বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা অধিদফতর, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ইউনিসেফ যৌথভাবে