ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, কিশোরীসহ আটক ৩
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ সময়
ফরিদপুরের ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল নেশাজাতীয় স্কাফ ও উইনরেক্স সিরাপ জব্দ করেছে র্যাব-১০। এ ঘটনায় এক কিশোরীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।আটকরা হলেন—শিউলি বেগম, ডলি বেগম ও শিউলি বেগমের কিশোরী মেয়ে তাহমিনা। শিউলি বেগম ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী গ্রামের আমির হোসেনের স্ত্রী। ডলি বেগম একই এলাকার মৃত আশরাফ হোসেন মিঠুর মেয়ে।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ১২০ বোতল নেশাজাতীয় স্কাফ ও উইনরেক্স সিরাপ উদ্ধার করা হয়। একই ঘটনায় তিনজনকে আটক করা হয়।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বুধবার সকালে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।