বিশ্ববাজারে কমল তেলের দাম
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৪ সময়
বিশ্ববাজারে কিছুটা কমেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড ফিউচারের দর ৭ সেন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৯ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে।একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯০ দশমিক ১৭ ডলারে লেনদেন হয়েছে।রয়টার্সের তথ্যমতে, লোহিত সাগরের দিকে যাওয়া একটি গুরুত্বপূর্ণ পাইপলাইনের মাধ্যমে সৌদি আরব অপরিশোধিত তেলের সরবরাহ পুনরায় চালু করায় এবং নিউইয়র্কে জাতিসংঘের আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কূটনৈতিক সমাধানের আশা বাড়ায় তেলের দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।সূত্র: আল-জাজিরা