কি দেবো! আলেয়া মান্নানআমি কিছু দিতে গেলেই, নিষেধ করে দিস। অন্যে কিছু দিতে চাইলে, হাত পেতে নিস। আমার দেয়া জিনিস নিলে, জাত যাবে তোর বুঝি? সেই কথাটা বললেই তো, পারিস সোজাসুজি। আমি এখন ভিখারী, নেই যে কানাকড়ি। তোকে এখন কি যে দেবো, সেটাই ভেবে মরি। দেখছিস কি বোকা আমি, খেয়েদেয়ে নাই কাজ। তোকে আবার দেবো কি রে, তুই তো মহারাজ। তোর তো এখন ধন-ধান্য ভরা দেশের মাটি। সাজিয়ে রাখছিস শহর-নগর, সবই পরিপাটি। রাজা আছে, মন্ত্রী আছে, আছে সঙ্গী-সাথী। তাদের নিয়েই থাকিস সুখে, করিস মাতামাতি। কি বা দেবো তোকে আমি, দেবার কি বা আছে। চেয়েছিলাম সারাটা জীবন, থাকবো তোর পাশে। আমি কিছু দিতে গেলেও, খুশি নয় তোর মন। তুই তো এখন বড়লোক, আছে অনেক ধন। দেয়ার মতো আমার কাছে, আছে কি বা বল। আমি কিছু দিতে চাইলেও তুই, করিস কতো ছল।আসসালামু আলাইকুমসম্মানিত সম্পাদক মহোদয়,আপনার সুনামধন্য পত্রিকা -এর সাহিত্য পাতার জন্য আমার লেখা ‘কি দেবো’- শিরোনামের একটি কবিতা পাঠাচ্ছি। আশা করি লেখাটি পাঠকদের ভালো লাগবে এবং প্রকাশের জন্য বিবেচনা করবেন। বিনীত অনুরোধ রইল।ধন্যবাদান্তে, আলেয়া মান্নান বাসা: যাত্রাবাড়ী, ঢাকা- ১২৩কবি : পরিচিতি কবি আলেয়া মান্নান পিতা মরহুম ইমাম হোসাইনমাতা- মোসা. জুবাইদা খাতুনজন্মস্থান নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলাকবি ভ্রমন প্রেমী ঘুরতে ভালোবাসেকবির শৈশব ছিলো খুব দূরন্ত কবি ভালো মনের মানুষ,কবি সর্বোচ্চ চেষ্টা করে মানুষের বিপদে পাশে থাকেকবি একজন মা, কবি সংসারী, কবি চাকুরীজীবি, কবি জীবন সংগ্রামী, কবি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ এটাই বড় পরিচয়।এনআইডি অনুযায়ী ( মোছাঃ আলেয়া খাতুন)