যশোর জেলার আগস্ট মাসের সার্বিক আইনশৃঙ্খলা কার্যক্রমে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন শার্শা থানার এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে শরিফুল ইসলামের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গোয়েন্দা পুলিশ (ডিবি), ট্রাফিক পুলিশ এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।এক মাসে ২৯ আসামি গ্রেপ্তারপুলিশ সূত্রে জানা গেছে, আগস্ট মাসে এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজনসহ তিন সাজাপ্রাপ্ত আসামি এবং আট পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সাতজন ভিকটিমকে উদ্ধার, নিয়মিত মামলায় ১২ আসামি এবং মোবাইল কোর্ট ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।সব মিলিয়ে ওই মাসে ২৯ আসামি গ্রেপ্তার এবং সাতটি মাদক মামলার বাদী হওয়াসহ সার্বিক কার্যক্রম বিবেচনায় তাকে যশোর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়।জনগণের আস্থা অর্জনের প্রত্যয়পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় এসআই শরিফুল ইসলাম বলেন, শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার পাওয়ায় জনগণের জন্য কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেছে। এ মর্যাদা ধরে রাখার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনে আরও উদ্যোগী হবেন তিনি।তিনি বলেন, থানায় এসে কোনো মানুষ যেন পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা নিয়ে ফিরে না যান। পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করবে। যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।এ জন্য শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক এবং থানার সব এসআই, এএসআই ও কনস্টেবলসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ভবিষ্যতে সেবার মান আরও বাড়িয়ে পুলিশ ও সেবাগ্রহীতার মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এসআই শরিফুল ইসলাম।