জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় নজিরবিহীন গণবর্জন ও অধিবেশন কক্ষ ত্যাগের (ওয়াকআউট) ঘটনা ঘটেছে। তার ৪১ মিনিটের বক্তব্যের সময় বাংলাদেশসহ ৭৭টি দেশের আসন ফাঁকা ছিল বলে নিজস্ব পর্যালোচনায় তথ্য প্রকাশ করেছে ইসরাইল।ইসরাইলি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, নেতানিয়াহু পোডিয়ামে ওঠার সঙ্গে সঙ্গেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। আবার অনেক দেশের প্রতিনিধিরা শুরু থেকেই সেই অধিবেশন বর্জন করে নিজ আসনে অনুপস্থিত ছিলেন।এই তালিকায় ইসরাইলের প্রতিবেশী চার দেশ মিসর, জর্ডান, লেবানন ও সিরিয়ার পাশাপাশি তুরস্ক, সৌদি আরব ও ইরানের মতো প্রভাবশালী দেশগুলো রয়েছে। ইসরাইলের কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন, সব অনুপস্থিতি সরাসরি ওয়াকআউট ছিল না; সকালের অধিবেশন হওয়ায় কয়েকটি দেশের প্রতিনিধিরা যথাসময়ে উপস্থিত হননি। যেমন—মিসর ও জর্ডান পূর্বপরিকল্পিত ওয়াকআউটে সরাসরি অংশ না নিলেও তাদের আসন ফাঁকা ছিল। অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধি দল সভাকক্ষ থেকে বেরিয়ে লবিতে দাঁড়িয়ে ভাষণ শুনেছে।তবে আব্রাহাম চুক্তির অংশীদার বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা গাজা যুদ্ধের তীব্র প্রতিক্রিয়া সত্ত্বেও নিজ আসনে বসেই বক্তব্য শুনেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে নেতানিয়াহুর বক্তব্যের চেয়ে খালি হওয়া অধিবেশন কক্ষের দৃশ্যই বেশি গুরুত্ব পেয়েছে। বিশ্লেষকদের মতে, এ ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে তেল আবিবের গভীর কূটনৈতিক বিচ্ছিন্নতাকেই ফুটিয়ে তুলেছে।নেতানিয়াহুর ভাষণে অনুপস্থিত বা ওয়াকআউট করা ৭৭টি দেশ ১. সুরিনাম২. টুভালু৩. তুর্কমেনিস্তান৪. ইয়েমেন৫. মিসর৬. পানামা৭. সেনেগাল৮. ফিলিস্তিন৯. সুদান১০. তিউনিসিয়া১১. তুরস্ক১২. ভেনেজুয়েলা১৩. অ্যান্টিগুয়া ও বার্বুডা১৪. বেলিজ১৫. কঙ্গো১৬. ওমান১৭. কাতার১৮. সৌদি আরব১৯. টোঙ্গা২০. উজবেকিস্তান২১. অ্যাঙ্গোলা২২. বার্বাডোস২৩. কলম্বিয়া২৪. কোমোরোস২৫. ডোমিনিকা২৬. জিবুতি২৭. উত্তর মেসিডোনিয়া২৮. সান মারিনো২৯. দক্ষিণ আফ্রিকা৩০. সোমালিয়া৩১. আলজেরিয়া৩২. বাংলাদেশ৩৩. ব্রুনাই দারুসসালাম৩৪. ব্রাজিল৩৫. চিলি৩৬. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি)৩৭. লেবানন৩৮. লাইবেরিয়া৩৯. ইরিত্রিয়া৪০. চাদ৪১. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র৪২. লিবিয়া৪৩. মৌরিতানিয়া৪৪. জর্ডান৪৫. নিকারাগুয়া৪৬. মাদাগাস্কার৪৭. নাইজার৪৮. পেরু৪৯. সেন্ট লুসিয়া৫০. স্লোভেনিয়া৫১. আফগানিস্তান৫২. বাহামা৫৩. বসনিয়া ও হার্জেগোভিনা৫৪. বতসোয়ানা৫৫. উত্তর কোরিয়া৫৬. এসওয়াতিনি৫৭. সিরিয়া৫৮. উগান্ডা৫৯. পাকিস্তান৬০. লেসোথো৬১. বলিভিয়া৬২. স্পেন৬৩. কিউবা৬৪. নিরক্ষীয় গিনি৬৫. ইরান৬৬. কিরগিজস্তান৬৭. ইরাক৬৮. মোজাম্বিক৬৯. মিয়ানমার৭০. আয়ারল্যান্ড৭১. মালদ্বীপ৭২. ইন্দোনেশিয়া৭৩. কুয়েত৭৪. নামিবিয়া৭৫. মালয়েশিয়া৭৬. গায়ানা৭৭. কেনিয়াসূত্র: ইয়েনেট নিউজ