শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৬ সময়
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১২ থেকে ২০তম গ্রেডের চারটি পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।যেসব পদে নিয়োগহিসাবরক্ষক: ১টি পদ। গ্রেড-১২ অনুযায়ী বেতন ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা।সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৩টি পদ। গ্রেড-১৩ অনুযায়ী বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩টি পদ। গ্রেড-১৬ অনুযায়ী বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।অফিস সহায়ক: ৮টি পদ। গ্রেড-২০ অনুযায়ী বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।বয়সসীমাপ্রার্থীর বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।আবেদন ও ফিনিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। হিসাবরক্ষক পদের আবেদন ফি ১৬৮ টাকা। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ১১২ টাকা করে এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।আবেদনের শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬।নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।তথ্যসূত্র: যুগান্তর, ২৬ সেপ্টেম্বর ২০২৬।