সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭৮
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৪৯ সময়
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামের রোগে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে।মৃত দুই শিশুই সিলেটের বাসিন্দা। তাদের একজনের বয়স ১০ মাস এবং অন্যজনের ৯ মাস।সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৭ সেপ্টেম্বরের ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন’ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, নতুন করে দুই শিশুর মৃত্যুতে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামের রোগে মোট মৃতের সংখ্যা ১৭৮ জনে পৌঁছেছে।