কুয়াশার কারণে ঢাকায় নামতে পারলো না ৮টি ফ্লাইট
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৭:৩৯ সময়
ঘন কুয়াশাজনিত কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপত্তার স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়—৩টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ও ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়— আবহাওয়া স্বাভাবিক হলে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসমূহ প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করা হয়েছে।