আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩৯ সময়
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি ও মাদক ধ্বংস শাখায় দায়িত্ব পালনকারী এক পুলিশ কনস্টেবলকে ১ হাজার ৭৯০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রেজাউল করিম। তিনি আদালতের বাজেয়াপ্ত মাদক ধ্বংসের দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।বিরিয়ানির দোকানে অভিযানমামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর থানার ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরানি ঘর’ নামের একটি দোকানে অভিযান চালায় সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ দল।অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে রেজাউল করিম সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে ঘিরে ধরে আটক করা হয়। তাঁর পরনের প্যান্টের পকেট তল্লাশি করে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বিক্রির ৫ হাজার ৫০০ টাকা ও একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়।থানায় মামলাএ ঘটনায় সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন।ডিএমপির প্রসিকিউশন শাখা জানিয়েছে, গ্রেপ্তার রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হতে পারে।