সিদ্ধিরগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে গাড়িচাপায় নারীর মৃত্যু
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫৩ সময়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (প্রায় ৫০) নিহত হয়েছেন।সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাসড়কের মাদানীনগর ১০ তলা ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শিমরাইল হাইওয়ে পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) জুলহাস উদ্দিন জানান, ঘটনাস্থলের পাশে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ওই নারী ডিভাইডারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে শনাক্ত করতে কাজ করছে হাইওয়ে পুলিশ।