২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৩ লাখ ১০ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণের চিন্তা করা হচ্ছে। ছবি: আমার দেশপ্রণীত বাজেটে প্রতি মাসের পরিবর্তে তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দাখিল ও ভ্যাট পরিশোধের যে সুযোগ দেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবসায়ীদের আগের মতোই প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিল এবং প্রযোজ্য ভ্যাট সরকারি কোষাগারে জমা দিতে হবে।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিন মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সংশোধনী অনুমোদন করা হয়েছে।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্র জানায়, প্রতি তিন মাসে ভ্যাট রিটার্ন দাখিল ও ভ্যাট পরিশোধের সুযোগ দেওয়ায় রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। এ বিষয়ে এনবিআর থেকে চিঠি দেওয়ার পর সরকার বিষয়টি পর্যালোচনা করে আগের মাসিক রিটার্ন দাখিলের ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত নেয়।এনবিআরের ভ্যাট বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগের ব্যবস্থার মতোই প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে এবং প্রদেয় ভ্যাট পরিশোধ করতে হবে।”তিনি বলেন, “প্রতি তিন মাসে ভ্যাট রিটার্ন দাখিলের সিদ্ধান্তের কারণে ভ্যাট আদায়ের গতি কমে গেছে।”এনবিআর সূত্র জানায়, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুন ও আগস্ট মাসে ভ্যাট আদায় প্রায় ২০ শতাংশ কমেছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রতি তিনটি কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের বিধানটি পরিবর্তন করে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের বিধান করা হয়েছে।