সাইবার সুরক্ষা আইন হলে অপতথ্য কমবে: তথ্য উপদেষ্টা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৪৪ সময়
সাইবার সুরক্ষা আইন প্রণয়ন হলে দেশে অপতথ্যের প্রবাহ অনেকটাই কমে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তি বিষয়ে সহযোগিতা চুক্তি শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে অগ্রগতিতে ভূমিকা রাখবে।সরকারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা বলেন, আগের সময়ের তুলনায় সরকার নৈরাজ্যকর পরিস্থিতি থেকে অনেকটাই বেরিয়ে এসেছে। বর্তমানে আগের তুলনায় সহিংসতাও উল্লেখযোগ্যভাবে কমেছে।