স্বর্ণের দাম কমল, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৫৫ সময়
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের গহনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার কারণে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়।পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর কার্যকরের বিষয়টি জানানো হয়।বাজুসের নির্ধারিত হিসাবে, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার মূল্য ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।