বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৩১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। একই সময়ে অস্ত্র, বিস্ফোরক ও বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০৫ জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।তিনি জানান, সরাইল রিজিয়নের আওতাধীন প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত চারটি সেক্টরের অধীনে রয়েছে। সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বর্ডার আউটপোস্ট (বিওপি) সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল পরিচালনা করছে।অস্ত্র-বিস্ফোরক উদ্ধারবিজিবির অভিযানে গত নয় মাসে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়।বিপুল পরিমাণ মাদক আটকএকই সময়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ১২ হাজার ৯১০ পিস ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার এবং ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।এ ছাড়া ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও ১৬৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।পাথর-বালু উত্তোলনেও অভিযানসীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন ঠেকাতেও অভিযান চালিয়েছে বিজিবি। এসব অভিযানে ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর এবং ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।মিডিয়া ব্রিফিংয়ে লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, নিরাপদ সীমান্তই নিরাপদ দেশের ভিত্তি। সীমান্তবাসীর আস্থাকে গুরুত্ব দিয়ে বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে দায়িত্ব পালন করে যাবে।