ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩২ সময়
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের সবাই দুর্ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রথমে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর আকুয়া বাইপাস সড়কে যান চলাচল ব্যাহত হয়।দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং হতাহতদের বিস্তারিত পরিচয় উদ্ধারের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।