সিটি ব্যাংকে ম্যানেজার পদে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৩৩ সময়
দ্য সিটি ব্যাংক পিএলসি ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পদটির কর্মস্থল ঢাকা।ব্যাংকটির ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে এই নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।পদের বিবরণপ্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসিবিভাগ: ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনপদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজারপদসংখ্যা: নির্ধারিত নয়চাকরির ধরন: পূর্ণকালীন ও বেসরকারিপ্রার্থীর ধরন: নারী ও পুরুষশিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিঅভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরবয়স: সর্বনিম্ন ২৪ বছরবেতন: আলোচনা সাপেক্ষেকর্মস্থল: ঢাকাআবেদনের সময়সীমানিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীদের ৪ অক্টোবর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।প্রার্থীদের ঢাকায় কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।