৯ দিনের সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, সকাল ৬:৪৫ সময়
৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন।সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশন-২০২৬’-এ অংশ নেবেন সেনাপ্রধান। সফরকালে তিনি মেলবোর্নে অবস্থিত ডেকিন ইউনিভার্সিটিও পরিদর্শন করবেন।অস্ট্রেলিয়া সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তিনি ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশগ্রহণ করবেন।সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের। পাশাপাশি তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন।