তুমি বলো, তুমি গোলাপ ভালোবাসো।_কিন্তু ছুঁতে সাহস পাওনি, কাঁটা আছে বলে।__তুমি বলো, তুমি শীত ভালোবাসো।__কিন্তু হেমন্ত আসলে, কম্বল জড়িয়ে নাও গায়ে।__তাই তো আমি ভয় পাই,__যখন বলো তুমি ভালোবাসো আমায়।__তুমি বলো, তুমি গরম ভালোবাসো।__কিন্তু শীতল হাওয়া খোঁজো গ্রীষ্মের দুপুরে।__তুমি বলো, তুমি নদীর স্রোত ভালোবাসো।__কিন্তু দালানে বাস করো বর্ষার ভয়ে।__তাই তো আমি ভয় পাই,__যখন বলো তুমি ভালোবাসো আমায়।__তুমি বলো, তুমি জোছনা ভালোবাসো।__কিন্তু রাতে তুমি বন্ধ ঘরে থাকো।__তুমি বলো, তুমি পাহাড় ভালোবাসো।__কিন্তু তার চূড়ায় তাকিয়েও দেখো না, সে উঁচু বলে।__তাই তো আমি ভয় পাই,__যখন বলো তুমি ভালোবাসো আমায়।__তুমি বলো, তুমি ঝর্ণা ভালোবাসো।__কিন্তু সেখানে কভু দাঁড়াওনি, ভিজে যাবার শঙ্কায়।__তুমি বলো, তুমি ভালোবাসো আমায়।__কিন্তু তুমিই আবার বলো, ভুলে যেতে তোমায়।__পরিবার-পরিস্থিতির অজুহাত দেখাও।__তাই তো আমি ভয় পাই,__যখন বলো তুমি, ভালোবাসো আমায়।*কবি : পরিচিতি *কবি আলেয়া মান্নান পিতা মরহুম ইমাম হোসাইনমাতা- মোসা. জুবাইদা খাতুনজন্মস্থান নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলাকবি ভ্রমন প্রেমী ঘুরতে ভালোবাসেকবির শৈশব ছিলো খুব দূরন্ত কবি ভালো মনের মানুষ,কবি সর্বোচ্চ চেষ্টা করে মানুষের বিপদে পাশে থাকেকবি একজন মা, কবি সংসারী, কবি চাকুরীজীবি, জীবন সংগ্রামী, একজন দায়িত্বশীল আদর্শ মানুষ এটাই বড় পরিচয়।এনআইডি অনুযায়ী ( মোছাঃ আলেয়া খাতুন)