ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:২২ সময়
পুলিশের ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১২ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয়জন কর্মকর্তা রয়েছেন।রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।তিন ডিআইজির বদলিবদলির আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মাহমুদুর রহমানকেও পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হাসান বারী নূরকে মাস র্যাপিড ট্রানজিটে (এমআরটি) বদলি করা হয়েছে।প্রজ্ঞাপনে বদলি হওয়া ২৪ কর্মকর্তার নতুন কর্মস্থল ও দায়িত্বের বিষয়ে পৃথকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।