বাস্তব কথাআলেয়া মান্নানমিঠা লাগে সুদে ঘুষে,সত্য বললে ওঠে ফুঁসে।অন্যের হক মেরে খেয়ে, শরীর খুব পোক্ত।দানের হাত গুটিয়ে, অন্যায়ের সাথে যুক্ত।বিবেকের দরজা করে বদ্ধ,গরীবের পাওনাটা করে জব্দ।উচিত শুনলে লাগে তিক্ত,নিজেকে ভাবে সিক্ত।গরীবকে ধমক দিয়ে, রাখে দমিয়ে।ন্যায্য অধিকার নাহি দেয় ভয়ভীতি দেখিয়ে।এ কেমন শিক্ষা রে ভাই?দেশে বুঝি সৎ মানুষ নাই!কেমনে পেলো ওরা এদেশে ঠাঁই?অপরের কান্না দেখে, ভেজে না চিত্ত।ভুল শুধরে গড়ে তুলো, মানবতার বিত্ত।অন্যের প্রতি জুলুম করে, চলবে কতদিন?হিসেব তোমার দিতে হবে ধরা পড়বে যেদিন!লেখা :আলেয়া মান্নান বাসা: যাত্রাবাড়ী, ঢাকা- ১২৩৬আমার লেখা ১০০ টি কবিতা জাতীয় পত্রিকা ও অনলাইন পত্রিকা এবং ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।কবি : পরিচিতি কবি আলেয়া মান্নান পিতা মরহুম ইমাম হোসাইনমাতা- মোসা. জুবাইদা খাতুনজন্মস্থান নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলাবর্তমান বসবাস করেন ঢাকা যাত্রাবাড়ি,কবি ভ্রমন প্রেমী ঘুরতে ভালোবাসেন,কবির শৈশব ছিলো খুব দূরন্ত, কবি ভালো মনের মানুষ,কবি সর্বোচ্চ চেষ্টা করে মানুষের বিপদে পাশে থাকেকবি একজন মা, কবি সংসারী, কবি চাকুরীজীবি, কবি জীবন সংগ্রামী, কবি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ এটাই বড় পরিচয়।এনআইডি অনুযায়ী ( মোছাঃআলেয়া খাতুন) জন্ম তারিখ ১৯৮৫